1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত

শিবগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

  • প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৯০১ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। এসময় চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. আবুল কালাম সাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মো. আনিছুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত, সহকারী কমিশনার ((ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানা অফিসার ইন চার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

২২ অক্টোবর (রবিবার) পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সে বিষয়ে সার্বিক নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।
প্রসঙ্গত শিবগঞ্জ উপজেলায় এবার ৪৬টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
রবিবার ছিল মহাঅষ্টমী। মণ্ডপগুলোয় ভক্তদের উপস্থিতি বেড়েছে। পূজা অর্চনা আর আরাধনার মধ্যে দিয়ে চলছে উৎসব। উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট