1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

পটুয়াখালী জেলা যুবলীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৫৭০ বার পড়া হয়েছে

এস আল-আমিন খাঁন পটুয়াখালী।

১৭’মে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ যুবলীগ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে দলীয় পার্টি অফিসে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৭’মে বিকেলে জেলা আওয়ামীলীগের কার্যলয়ে দোয়া মিলাদ ও আলোচনা সভা শেষে সদর হইতে র‍্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাড়ে পাচটার সময় পটুয়াখালী লঞ্চ ঘাটে এসে র‍্যালীটি শেষ হয়। পরে সেখানে জেলা নেতাকর্মীদের বক্তব্য শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, জেলা আঃলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান (ভিপি), জেলা আঃলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সুলতান আহম্মেদ মৃধা, এছাড়াও বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান চৌধুরী সহ জেলা আঃলীগের নেতাকর্মী প্রমুখ।

জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ,জেলা যুবলীগ সাধারন সম্পাদক সৈয়দ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিব, সাংগঠনিক নাসির হাওলাদার, সাংগঠনিক রেজাউল রেজা ও ওয়াসিম মৃধা, দপ্তর সম্পাদক আতিকুজ্জামান নোমান, সদর উপজেলার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ কিবরিয়া মাহমুদ মোল্লা সহ জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক আরিফ ও অন্যান্য নেতাকর্মী আলোচনা সভা ও র‍্যালীতে অংশ গ্রহন করেন।।

আলোচনা ও দোয়া মিলাদ শেষে জেলা আঃলীগ কার্যালয় সদর রোড হইতে র‍্যালী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ ঘাটে এসে র‍্যালীটি শেষ হয়। র‍্যালী শেষে জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের নেতাকর্মী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট