1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু।

  • প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৮৫৯ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। ২৯ এপ্রিল (সোমবার) শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাট্টিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার স্কুল ছুটি হওয়ার পর বাড়ি ফেরার সময় মহানন্দা নদীতে গোসল করতে শাকিল ও মারিয়া নামের দুই শিশু। এ সময় তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে তাদের দুজনের মরদেহ মহানন্দা নদী থেকে উদ্ধার করে। নিহতরা হলো ধাইনগর ইউনিয়নের পীরগাছি এলাকার রাসেল আলীর ছেলে শাকিল (৮) ও একই এলাকার আলমগীর হোসেনের মেয়ে মারিয়া খাতুন (৯)। তারা দুজনই নাককাটিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
এবিষয়ে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট