1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

গোমতির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা উপকরন বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১২০৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন গোমতি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে শিক্ষা উপকরন বিতরন করেছেন গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন। একই সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেন তিনি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে মাটিরাঙ্গার গোমতির ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করেন গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তফাজ্জল হোসেন।

এ সময় ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে নিজস্ব অর্থায়নে পোশাক বিতরণ করেন।

সততা স্টোরের মাধ্যমে শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চার অভ্যাস গড়ে উঠবে মন্তব্য করে গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তফাজ্জল হোসেন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে নৈতিকতা ও সততার চর্চা থাকা জরুরি। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষর্থীদের মন দিয়ে পড়াশুনা করার তাগিদ দেন তিনি।

পরে গোমতী আইডিয়াল স্কুল এন্ড কলেজের জন্য নিজস্ব অর্থায়নে ১৫ জোড়া বেঞ্চ প্রদান করেন গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তফাজ্জল হোসেন।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আমিরুল হাসান, ভবানীচরণ রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: এরশাদ আলী, ইউপি সদস্য মিলন ত্রিপুরা ও ১৮৯ নং গোমতী মৌজার হেডম্যান রনজিত ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট