1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

  • প্রকাশিত: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৭১৮ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। এসময় স্থানীয় সরকার উপপরিচালক, চাঁপাইনবাবগঞ্জ দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২১ অক্টোবর (শনিবার) পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সে বিষয়ে সার্বিক নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ১৫৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এর মধ্যে সদর উপজেলায় ৬২, শিবগঞ্জে ৪৬, গোমস্তাপুরে ৩২, নাচোলে ১৫ ও ভোলাহাটে ৩টি পূজামণ্ডপ রয়েছে। শনিবার ছিল মহাসপ্তমী। মণ্ডপগুলোয় ভক্তদের উপস্থিতি বেড়েছে। পূজা অর্চনা আর আরাধনার মধ্যে দিয়ে চলছে উৎসব। উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এইদিন বিভিন্ন পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিল হতে প্রাপ্ত অর্থ অনুযায়ী হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট কর্তৃক অনুদানের চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট