1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

বাংলাদেশ শেফ ফেডারেশনের সাথে মতবিনিময় বাংলাদেশের শেফগণ দেশে-বিদেশে সুনামের সাথে অবদান রাখছেঃ রাষ্ট্রপতি

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৩৯৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ শেফ ফেডারেশনের সাথে মতবিনিময়ের সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ সাহাবুদ্দিন বলেছেন, আমাদের দেশের অভিজ্ঞ শেফগণ তাদের নানা বৈচিত্রময় ও ঐতিহ্যবাহী স্বাদের রান্নার মাধ্যমে দেশে-বিদেশে অত্যন্ত সুনামের সাথে অবদান রেখে চলছেন। আমাদের দেশের রান্না ও খাবারের যেই ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরছেন আমদের অভিজ্ঞ শেফগণ। বিশ্বেব্যাপী বিভিন্ন দেশে আমাদের দেশের শেফগণ কাজ করে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার পাশাপাশি দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখছেন।

সম্প্রতি বাংলাদেশ শেফ ফেডারেশনের নেতৃবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করলে নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে রাষ্ট্রপতি জনাব মোঃ সাহাবুদ্দিন এসব কথা বলেন। মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ শেফ ফেডারেশনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে আরও বলেন, সরকার তরুন শেফদের জন্য উন্নত প্রশিক্ষণের সুযোগ তৈরি করে দিয়েছে। সরকার অনেকগুলো নতুন নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে যেখান থেকে শেফরা প্রশিক্ষন প্রাপ্ত হয়ে দেশে এবং দেশের বাইরে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে। উক্ত প্রতিষ্ঠান গুলো দেশের বেকারত্ব মোচনেও যথেষ্ট ভূমিকা রাখছে। সরকার কর্তৃক গ্রহণকৃত এই সকল পদক্ষেপের জন্য শেফ ফেডারেশন এর পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশে শেফ ফেডারেশন গঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ফেডারেশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন।

মহামাণ্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ শেফ ফেডারেশনের সভাপতি জহির খান, শেফ ফেডারেশনের উপদেষ্টা ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এর ফুড এন্ড বেভারেজ বিভাগের ডিরেক্টর কাজী মোয়াজ্জেম হোসেন, শেফ ফেডারেশনের উপদেষ্টা, বিশিষ্ট রেস্টুরেন্ট ট্যুরিজম ব্যবসায়ী আসরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিন।

সাক্ষাতের সুযোগ ও গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেওয়ায় মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ সাহাবুদ্দিন এঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শেফ ফেডারেশনের নেতৃবৃন্দগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট