1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চন্দনাইশে রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া দারুল আরকাম মাদ্রাসার সালানা জলসা ও ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী সাতবাড়ীয়া হাফেজ নগর দরবার শরীফের প্রতিষ্ঠাতা, দর মদহে ফখরে জমা, পেশওয়া-য়ে ছালেকান মাদিনে কাশফ্ ওয়া কারামাত, মাম্বায়ে মারফুয়ুযাত মাসদারে কামালাত বাহারুল উলূম আশরাফুল আওলীয়া হুজুর গাউছে জামান হযরত শাহ্ সূফী হাফেজ ক্বারী মাওলানা সৈয়দ ফজলুর রহমান হাফেজ নগরী আল-মাইজভান্ডারী বাবাজান কেবলা’র সহধর্মিণী, ফাতেমায়ে সানি, আবাদি-উস সাইম, উম্মুল বুজুর্গান, মুহতারামা সৈয়্যদা মেহরাজুন বিবি আল- হাফেজ নগরী (রহ)’র পবিত্র বার্ষিক ওরশ শরিফ ও রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া দারুল আরকাম মাদ্রাসার বার্ষিক সালানা জলসা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল মাদ্রাসার পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবস পালনসহ বাদে যোহর গভীর রাত পর্যন্ত ওয়াজ নসিহতের মাধ্যমে সালানা জলসা অনুষ্ঠিত হয়। হাফেজ নগর দরবার গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও রহমানিয়া মাবুদিয়া সুন্নিয়া দারুল আরকাম মাদ্রাসার সভাপতি পীরে ত্বরিকত হযরতুল আল্লামা মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারী’র (মা: জি:আলী)’র সভাপতিত্বে উদ্বোধক ছিলেন হযরত একরাম আলী শাহ্ (রা:) এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মুহাম্মদ জাহেদুল ইসলাম জাহেদ। মাদ্রাসার সুপার মাওলানা নুরুল কবির রেজভী ও বিশিষ্ট দরবারী মুহাম্মদ নিয়াজুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন মুহাম্মদ হেলাল উদ্দিন।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য হেলাল উদ্দিন (সিআইপি), চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপি’র সদস্য মঞ্জুর আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ.ক.ম.মোজাম্মেল হক, বিএনপি’র নেতা নুরুল হুদা বাবর, কমিশনার নুরুল কবির, শহীদুল ইসলাম খান, দক্ষিণ জেলা যুবদল নেতা মীর মহিউদ্দীন, সমাজসেবক সিরাজুল ইসলাম, শাকিল আহমেদ চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম রাউজান গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল এম এ মাদ্রাসার মুহাদ্দিস, মুজাহিদে মিল্লাত, রওনাকে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুহাম্মদ ফখরুদ্দীন আল-কাদেরী (মা.জি.আ)। বিশেষ বক্তা ছিলেন সাতবাড়ীয়া শাহ্ আমানত (রাহ:) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মাদুল হক, মুহাদ্দিস সবার সু-পরিচিত বক্তা মাওলানা রমিজ আহমদ ছমদীসহ দেশবরেণ্য পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজসেবক ও ভক্ত অনুরাগী উপস্থিত ছিলেন। মিলাদ, কিয়াম শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পীরে ত্বরিকত হাফেজ নগর দরবার গাউছিয়া মাবুদ মঞ্জিলের সাজ্জাদানশীন মুফতি সৈয়দ আশেকুর রহমান হাফেজ নগরী মাইজভান্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট