1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

দেশের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দিতে হবে-আবু সুফিয়ান

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষের জন্য আমরা ঐক্যবদ্ধ। আমরা স্বাধীনতার পক্ষে, উন্নয়নের পক্ষে ধানের শীষে রায় দেবো। এ নিয়ে কোথাও কোনো আপোষ নাই।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার কানুনগোপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য গুম-খুন হয়েছেন তাদের জাতীয়তাবাদী দল স্মরণে রাখবে। ৫ তারিখের পর অনেকে দলে আসছেন। আসেন বিএনপি গণ মানুষের দল। কিন্তু ফ্যাসিস্ট সরকার আমলে দলের জন্য যারা ত্যাগ শ্রম দিয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদেরকে সামনে রাখতে হবে।

করলডেঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচাকে গুম করার প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান।

এছাড়া বক্তব্য রাখেন, চান্দগাঁও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন লিপু, জাসাস নেতা বাহাউদ্দীন ফারুক মুন্না, বিএনপি নেতা শাহ আলম, হাজী সেলিম চৌধুরী, সোলাইমান মেম্বার, আবু ছিদ্দিক, আবুল বশর চৌধুরী, ইউচুপ ও সাজ্জাদ হোসেন সাদ্দাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট