1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

আন্দোলন শেষে ফেরার পথে দুর্বৃত্তদের হামলা

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮৫৭ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

নোয়াখালী বিভাগের দাবিতে ঢাকায় আন্দোলন থেকে ফেরার পথে সোনাইমুড়ী গামী বাসে কুমিল্লা বিশ্বরোডে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় বাস ভাংচুর ও ৩০ জন আন্দোলনকারীকে পিটিয়ে আহত করা হয়।

শনিবার সন্ধা সাড়ে ৬টার দিকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডের গোলচত্তরে ঘটণাটি ঘটে।

শনিবার (১১ অক্টোবর) নোয়াখালী বিভাগ দাবি করে জাতীয় প্রেসক্লাব ও রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলন করে নোয়াখালীবাসী। এ আন্দোলনে অংশ নেন নোয়াখালীর সোনাইমুড়ীর ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং এই সংগঠনের সেচ্ছাসেবকরা।

বিকালে আন্দোলন শেষে ফেরার পথে সোনাইমুড়ী গামী বাসে কুমিল্লা বিশ্বরোডে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় ছাত্র সমন্বয়ক মোস্তাফিজুর রহমানসহ ৩০ জন আন্দোলনকারীকে পিটিয়ে আহত করে। সোনাইমুড়ীর ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন স্বাধীন বাংলা বাস নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করে। এসময় ঐ বাসটি ভাংচুর করা হয়।

আন্দোলনকারীদের মধ্যে সাইফুল ইসলাম রিয়াদ জানান, ঢাকায় আন্দোলন শেষে আমরা সোনাইমুড়ী আসার পথে কুমিল্লার বিশ্ব রোডে দুর্বৃত্তরা প্রতিটি বাস থামিয়ে তল্লাশি করে। আন্দোলনে অংশগ্রহণকারী কাউকে পেলে হেনস্তা করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট