1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

বোয়ালখালীতে শতাব্দী প্রাচীন বোধি বৃক্ষ, বুদ্ধমূর্তির চীবরে আগুন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের গোলাককানুন বাজার এলাকার জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহার আওতাধীন ঐতিহ্যবাহী পূণ্যতীর্থ জ্যৈষ্ঠপুরা মহাবোধি মন্দিরের শতাব্দীপ্রাচীন বোধি বৃক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা বোধি বৃক্ষের কাপড় ও মন্দিরে থাকা বুদ্ধমূর্তির গায়ে জড়ানো চীবরে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় তাপস বড়ুয়া বলেন, ‘বিহারের পাশে থাকা চায়ের দোকানদার দোকান খুলতে এসে আগুন দেখতে পান। পরে আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বোধি বৃক্ষের কাপড় ও বুদ্ধমূর্তির চীবর পুড়ে গেছে।’

স্থানীয় প্যানেল চেয়ারম্যান মো. হাসান বলেন, ‘আমরা রাতে প্রবরণা পূর্ণিমার অনুষ্ঠানে ছিলাম।বর্তমানে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে ধারণা করছি, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট