1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

হিন্দু ভাইদের বিপদে সবসময় পাশে আছি: বিএনপি নেতা ফারুক আহমদ তালুকদার”

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

সবুজ সরকার পটুয়াখালী

বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ডেল্টা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমদ তালুকদার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফল, কালাইয়া ও পৌরশহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়িসহ একাধিক পূজা মণ্ডপ ঘুরে পূজার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

পূজামণ্ডপে বক্তব্যকালে ফারুক আহমদ তালুকদার বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। পূজা শেষ না হওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীরা পাহারা দেবে। মৌলবাদীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। হিন্দু ভাইদের যেকোনো সমস্যার সময় আমাদের দরজা সবসময় খোলা।”

এসময় তাঁর সঙ্গে ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাবেক সদস্য সচিব অলিয়ার রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি নিতাই দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট