1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

বোয়ালখালীতে দেশ বন্ধু সংসদ দূর্গা মন্দিরের ৭৫ বছর শারদ উৎসবে মহাশোভাযাত্রা

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালীতে দেশ বন্ধু সংসদ সর্বজনীন দূর্গা মন্দিরের ৭৫ বছর শারদ উৎসব ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে মহাশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার সারোয়াতলীতে  মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে ফিরে আসে।

এর আগে ঘোষণা দেওয়া হয় সাত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনের। উদ্বোধক ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ লুৎফুর রহমান, সহকারী অধ্যাপক ডা. সীমান্ত ওয়াদ্দাদার ও ডা. সমর কৃষ্ণ চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রবীর চৌধুরী বুলবুল, সহ-সভাপতি ঝুন্টু চৌধুরী, সুকুমার চৌধুরী, বাসুদেব চৌধুরী ও অগ্রদূত দাস। সঞ্চালনায় ছিলেন টিটু চৌধুরী ও শ্রী দিব।

এসময় বক্তব্য রাখেন শ্যামল বিশ্বাস, পূজা কমিটির অর্থ সম্পাদক বিশ্বজিৎ মহাজন,এস আই কিশোর কুমার দে, প্রকৌশলী নুপুর চৌধুরী ও সুভাস চৌধুরী।

শোভাযাত্রায় দেবদেবীর বিভিন্ন রূপে অংশ নেন স্থানীয়রা। দূর্গা রূপে রায় দাশ গুপ্তা, অসুর রূপে বাধন চৌধুরী আপেল, কালী রূপে প্রনেস্তা চৌধুরী, শিব রূপে প্রাপ্তী চৌধুরী, শ্রীকৃষ্ণ রূপে চৈতী চৌধুরী ও রাধা রূপে তুষকি চৌধুরী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট