1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ পরিদর্শন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে চলতি আমন মৌসুমে আগাম জাতের ব্রি-ধান ১০৩ ও ৮৭-এর নমুনা শস্য কর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সারোয়াতলী ও পূর্ব আমুচিয়ার কৃষক মঞ্জুর মোর্শেদ ও এস এম বাবরের জমিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২০ বর্গমিটার আয়তনের ধান কেটে আর্দ্রতা ও হেক্টর প্রতি ফলন নির্ধারণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কল্পনা রহমান জানান, নমুনা শস্য কর্তনে কৃষকদের জমি থেকে উচ্চ ফলন লক্ষ্য করা গেছে।

উপজেলায় চলতি মৌসুমে ৪,৮০০ হেক্টর জমিতে ধান চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় ধানের ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে সার, বীজসহ সকল সহযোগিতা প্রদান করছে। ধান ৮০% পেকে গেলে তা কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, গৌতম চৌধুরী, লক্ষণ কুমার কারন ও স্থানীয় কৃষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট