1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

জাতীয় ও দলীয় পতাকা উওোলনে পটিয়ার ধলঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলন উদ্ভোধন

  • প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৬৯৯ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
চটগ্রামের পটিয়া উপজেলা ধলঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয় মাটে শুক্রবার(১৬ই জুন)বিকেলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পটিয়া উপজেলা ধলঘাট ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন পটিয়া উপজেলা শাখার সভাপতি চেয়ারম্যান এম এ হাশেম এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রবিউল হোসেন রুবেল এর সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে।
এ সম্মেলন অনুষ্টানের অতিথিদের আসন অলংকিতকরন ও পুস্পিত শুভেচ্ছায় বরন এবং উপস্হিত সুধীজন সহ একযোগে জাতীয় সংগীত পাটের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উওোলনের মধ্য দিয়ে সম্মেলনের এক আলোচনা সভা শুরু হয়।
এতে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন পটিয়া সংসদীয় আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী।তিনি সরকারি জরুরী কাজে ব্যস্ত থাকার কারনে সম্মেলনে উপস্হিত হতে না পাড়ায় টেলিযোগাযোগ ভার্চুয়ালী সুধীজনের মাঝে তার গুরুত্বপূর্ন বক্তব্য প্রদানকালে বলেছেন স্বেচ্ছাসেবক লীগ আওয়ামীলীগ দলীয় ভূক্ত অঙ্গসংগঠন।সেই হিসেবে আওয়ামীলীগের সকল কর্মকান্ড অনুস্মরন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বেচ্ছেসেবক লীগের নেতা- কর্মী ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে দেশের প্রতিটি ক্ষেত্রের উন্নয়নে মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্ব পরিমন্ডলে রোল মডেল স্বীকৃতি লাভ করেছে।সেই ধারাবাহিক উন্নয়নের প্রতি ঈষান্নিত হয়ে এবং দেশের মানুষের ক্ষতি সাধনে বিএনপি-জামাত চক্র আবারো দেশকে অস্হিতিশীল করার লক্ষ্যে দেশে-বিদেশে অপপ্রচার সহ কুটচালে লিপ্ত হয়েছে।তাদের এই অপকর্ম রাজনৈতিক ভাবে প্রতিহত করতে সবাইকে সজাগ দৃষ্টিত থাকতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমে দেশের এই ধারাবাহিক উন্নয়নকে আরো এগিয়ে নিতে আবারো ক্ষমতায় সমাসীন করতে হবে।তাই আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতা কর্মী অগ্রনী ভূমিকা রাখতে হবে,এসব আরো কথা বলেন হুইপ সামশুল।
এতে উদ্ভোধক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় উপ-পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু।বিশেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, ইউনিয়ন আ,মীলীগ সভাপতি শফিকুল ইসলাম।বাবুল,সাধারন সম্পাদক সাগর কান্তি দে,উপজেলা আ,মীলীগ নেতা প্রবোদ রায় চন্দন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নয়ন শর্মা, মোঃ শেখ রাশেল প্রমুখ।
এ ছাড়া আরো উপস্হিত ছিলেন উপজেলা,ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ কর্মী ও নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট