1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চন্দনাইশে হারলা মুসলিম ইয়ং সোসাইটির ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

সিনিয়র স্টাফ রিপোর্টার:-

চন্দনাইশ পৌরসভার হারলা নয়াহাটস্থ দক্ষিণ জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানব কল্যাণ পরিষদের আয়োজনে ও হারলা মুসলিম ইয়ং সোসাইটির ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাজ টিম্বার এন্ড স’ মিলের প্রোপাইটর আলহাজ্ব মো. আবু ফয়েজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও চট্টগ্রাম-১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক সংসদীয় আসনের দাঁড়িপাল্লা মার্কার পদপ্রার্থী ডা.মো. শাহাদাৎ হোসেন। উদ্বোধক ছিলেন জামায়াতে ইসলামী উপজেলার আমীর মাওলানা মো. কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী কুতুব উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মো. ছালেহ্ আহমদ কোম্পানী, মো. আব্দুল হান্নান, এটি.এম মাসুদ চৌধুরী, মো. নূরুল আলম মাস্টার, মো. আবু তালেব প্রমুখ। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন চোখ মানুষের একটি অমূল্য সম্পদ, কারণ এর সাহায্যে আমরা পৃথিবীর আলো, সৌন্দর্য এবং চারপাশের সবকিছু দেখতে পাই। দৃষ্টিশক্তি ছাড়া জীবন অন্ধকারময় হয়ে যায়, তাই এই মূল্যবান অঙ্গটির সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। চোখ আমাদের চারপাশের জগতকে উপলব্ধি করতে সাহায্য করে এবং মানুষের অনুভূতি ও কষ্ট বুঝতেও সহায়তা করে। তাই মানব কল্যাণ পরিষদের আয়োজনে প্রায় ৫শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ঔষুধ বিনামূল্যে চশমা প্রদানসহ ইত্যাদি সেবা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট