1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

খানক্বাহ-এ-ক্বাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সাবেরীয়া’র উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

পবিত্র ফাতেহা-এ-ইয়াজদাহুম উপলক্ষে খানক্বাহ-এ-ক্বাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সাবেরীয়া’র শুভ উদ্বোধন ও গাউছিয়া কমিটি বাংলাদেশ চরণদ্বীপ ৭নং ওয়ার্ড শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ফকিরাখালী হাজী নজির আহমদ মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চরণদ্বীপ ৭নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মদ আরিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা সালাউদ্দিন।

প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী মুন্সি, সাধারণ সম্পাদক এস. এম. মমতাজুল ইসলাম, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহিম,  খানকাহ’র ভূমিদাতা হাজী নজির আহমদ, চরণদ্বীপ ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ জহিরুল ইসলাম তৈয়্যবী, সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুদ্দৌলা চৌধুরী ও ওয়ার্ড শাখার সদস্য মুহাম্মদ আবদুস সালাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এদেশে ইসলামের আলো প্রথম ছড়িয়েছিল আল্লাহর প্রিয় আউলিয়াদের পবিত্র খানকাহ ও দরবার থেকে। তাঁদের আদর্শ, দয়া, চরিত্র ও মানবতার বার্তায় অনুপ্রাণিত হয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসলামের দীক্ষা গ্রহণ করেছিল। ইসলামের প্রসারে আউলিয়া-কামিলদের অবদান অনস্বীকার্য।

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট