1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপি থেকে ৫ বার বহিষ্কৃতমেজর (অব.) আখতারুজ্জামান পটিয়ায় শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ পুরীর উদ্যোগে শ্রীগুরুদের স্মরন ও জীব জগতের কল্যানে গীতাযজ্ঞ। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ গরীব অসহায় ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ ও শীতকালীন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে ওরশ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে ছাই গেছে ৬ বসতঘর বোয়ালখালী প্রতিনিধি চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আশেকানে গাউছে মুখতার যুব কমিটি বাংলাদেশে’র সহ-সভাপতি মোহাম্মদ আলী আজম রুবেল এর ইন্তেকাল

শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেছেন, শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ের জেলা ও উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর ভূমিকা রয়েছে। শিশুশ্রমের কুফল কী তা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিদ্যালয়ে শিশুশিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ বুধবার (১২ জুন) চট্টগ্রাম একাডেমী হলে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা – চসাস এর আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৪ উপলক্ষে শিশুশ্রম নিরসনের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি করুন শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রবন্ধ পাঠ করেন নাট্যজন সজল চৌধুরী।চসাস’র সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ আনিসুল ইসলাম চৌধুরী, ইসলামী চিন্তাবিদ ও গবেষক মোহাম্মদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রণবরাজ বড়ুয়া, কবি আশীষ সেন, কবি সঞ্চয় কুমার দাস, কবি ও আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দি, শিল্পী জয়া সরকার, সাংবাদিক শেখ আব্দুল্লাহ, মোঃ ইউনুছ মিয়া, আসিফ ইকবাল, ইমরান সোহেল, মিলন রুদ্র, রাফিকা চৌধুরী, জিয়াউল ইসলাম জিয়া, মোঃ সাজ্জাদ, শংকর কান্তি দাশ ও মোঃ রাব্বি সহ প্রমূখ।বক্তারা বলেন, ‘আমরা শিশুশ্রম নির্মূল করতে চাই। উন্নত জাতি গঠনে শিশুশ্রম নিরসনের কোনও বিকল্প নেই। শিশুদের সুশিক্ষিত করে দক্ষ কারিগরে রূপান্তরিত করতে হবে। সরকারের একার পক্ষে শিশুশ্রম নিরোধ করা অনেক কঠিন। সবার সহায়তায় এ কাজ করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট