1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে গোয়ালঘরের আগুনে পুড়ল তিন বসতঘর, মারা গেছে ৩ গরু চন্দনাইশে বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলায় পুণ্যার্থীদের ভীড় চন্দনাইশে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী’র ওরশ শরীফ উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ রাঙ্গুনিয়ার পারুয়ায় বেগম জিয়া স্মরণে সভা ও দোয়া মাহফিল বিল্পবী মাষ্টার দা সূর্যসেন ও তারকেশ্বর দস্তিদারের ৯৩ তম প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি সিএমপি কমিশনারের হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশী বোয়ালখালীতে হাইস গাড়ির চাপায় প্রাণ গেল ৯ বছরের শিশুর বোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বোয়ালখালীতে ভেন্টিলেটর ভেঙে ঘরে ঢুকে প্রতিবন্ধী যুবককে মারধর চন্দনাইশের দোহাজারীতে এলডিপি’র নেতাকর্মীরা বিএনপিতে যোগদান

শিবগঞ্জে নির্যাতিত ও দুস্থ নারীদের মাঝে চেক বিতরণ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৬১৩ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে নির্যাতিত ও দুস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের মঞ্জুরীকৃত অনুদান বাবদ চেক বিতরণ করা হয়েছে। ২৮ আগস্ট (সোমবার) বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া’র সঞ্চালনায় ৮ জন নারীর মাঝে ১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা ও ধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফসহ অন্যরা।

সুবিধাভোগীরা হলেন শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের তোসলিম উদ্দিনের মেয়ে সালেহা বেগম, রানীবাড়ি গ্রামের আব্বাস মন্ডলের মেয়ে হালিমা বেগম, বসন্তপুর গ্রামের ইউনুস আলীর মেয়ে আনজুরা বেগম, রোজবুল মন্ডলের মেয়ে ছবিয়ারা বেগম, ওমর আলীর মেয়ে কবিতা খাতুন, সাদিকুল ইসলামের মেয়ে সাবিনা খাতুন, দূর্লভপুর ইউনিয়নের আটরশিয়া গ্রামের ইদ্রিস আহমেদের মেয়ে সেমালী বেগম ও রুপালী বেগমের মেয়ে সেফালী বেগম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট