1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৭৪৯ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

“তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে । ৩১ মে (বুধবার) সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে এক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা মিলিত হয়। আললোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হায়াত। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহা: জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ, ডা: ফজলে রাব্বি, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহা: মোর্শেদুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা তামাক এর ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে বর্তমান তরুন ও যুবসমাজকে এর প্রভাব থেকে দূরে রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট