1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিসের তথ্য পাচারের অভিযোগ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখার অভিষেক সম্পন্ন বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে গেছে চন্দনাইশে মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর গণসংযোগ চন্দনাইশে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বোয়ালখালীতে সংঘনায়ক এস ধর্মপাল স্মৃতি  বৃত্তি পরীক্ষা সম্পন্ন ভোটের মধ্যমে শহীদদের বদলা নেয়া হবে: অধ্যক্ষ ছাইফ উল্লাহ নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড।

  • প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৫৭৭ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। আসামীদের উপস্থিতে এই দন্ড প্রদান করা হয়।
২৯ মার্চ (বুধবার) দুপুরে চাঁপাইনবাবগ জেলা ও দায়রা জজ মোহা: আদীব আলী এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর গ্রামের কালু মেকারের ছেলে ইব্রাহিম বাবু, মজিবুর রহমানের ছেলে রাসেল আলী ও লুৎফর রহমানের ছেলে হাসানুজ্জামান টমাস।
মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, ২০১৯ সালের ১৩ মার্চ র‍্যাব ৫ এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর বটতলা গ্রামীণ ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ইব্রাহিম বাবু, রাসেল আলী ও হাসানুজ্জামান টমাসের কাছে থাকা ১ কেজি ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব-৫ এর এসআই মাহমুদুল হাসান পরের দিন ১৪ মার্চ ৪ জনকে আসামী করে গোমস্তাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক বজলুর রশীদ প্রথমে ২০১৯ সালের ২৭ এপ্রিল ও পরে সোহেল রানা ২০২২ সালের ৩ এপ্রিল আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড ও শরিফ নামের একজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট