1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মসজিদ–মন্দিরের পর বোয়ালখালীতে এবার আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি

চাঁপাইনবাবগঞ্জে দেড় বছর পর কবর থেকে মরদেহ উত্তোলন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৭৫১ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে দীর্ঘ দেড় বছর পর আদালতের নির্দেশে গোলাম রাব্বানী (৪০) নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ৩০ আগস্ট (বুধবার) দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গঙ্গলপুর বিশুক্ষেত্র কবরস্থান থেকে এই লাশ উত্তোলন করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, গোলাম রাব্বানীর প্রথম স্ত্রী মামলার ১ নম্বর আসামি মাবিয়া বেগম মামলার দ্বিতীয় আসামি শফিকুলের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এতে ২০২২ সালের ১৬ মার্চ গোলাম রাব্বানী তাদের হাতেনাতে ধরে ফেলে এরই প্রেক্ষিতে ২২ মার্চ প্রেমিক শফিকুলের সাথে যোগসাজশে স্বামী রাব্বানীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে বিষয়টি ধামাচাপা দিতে আত্মহত্যা দাবি করে দ্রুত লাশ দাফন করে প্রথম স্ত্রী। আর বিষয়টি জানাজানি হয়ে গেলে গোলাম রাব্বানীর দ্বিতীয় স্ত্রী সেরিনা বেগম স্বামী হত্যার ন্যায় বিচার দাবী করে লাশ উত্তোলনের আবেদন করেন।

পরে ন্যায় বিচারের স্বার্থে বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলা পর্যালোচনা করে আদালতের বিজ্ঞ বিচারক চলতি বছরের ৬ জুলাই লাশটি উত্তোলন করার আদেশ দেন। এরই প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন, চিকিৎসক খালিদুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত আলী সহ স্থানীয়দের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়।

এ ব্যাপারে মামলার বাদী ও গোলাম রাব্বানীর দ্বিতীয় স্ত্রী সেরিনা বেগম জানান, হত্যাকান্ডের ৩ মাস পর আদালতে মামলা দায়ের করলে আদালত বিষয়টি আমলে নিয়ে স্বামীর লাশ উত্তোলন করেছেন। এজন্য আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বামীর হত্যার সঠিক বিচার পাবেন বলে আশাবাদী তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট