1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থীর প্রচারনা শুরু বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪১তম বার্ষিক সভা বোয়ালখালীতে ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি বোয়ালখালীতে গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় আগুন বোয়ালখালীতে ইউপি সদস্য গ্রেপ্তার বোয়ালখালীতে আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার বোয়ালখালীতে নিজ ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব রয়েছে সবার মনোনয়ন বৈধ ঘোষণা রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় রাঙ্গুনিয়ায় বিএনপির নেতার মায়ের কবর জিয়ারত করেন হুম্মাম কাদের চৌধুরী 

চাঁপাইনবাবগঞ্জে ট্রলি-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭০৭ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ইটবাহী ট্রলির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কের পুশকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন, শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজিপুর বারিক বাজার এলাকার ইসকত আলীর স্ত্রী খলেসা বেগম (৭০)। অন্যজন উপজেলা সাস্থ্য কমপ্লক্সে এলাকার ধীরেন ভকতের ছেলে ততন ভকত (৩৩)।
পুলিশ জানায়, কানসাট থেকে ছেড়ে যাওয়া ইটবাহী ট্রলির সঙ্গে পুশকনী এলাকায় গোমস্তাপুর থেকে ছেড়ে আসা সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নারী ও একজন পুরুষ মারা যান। তারা দুজনই সিএনজির যাত্রী ছিলেন।
এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মদ জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেন এবং ময়না তদন্ত করার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রলির চালক পালিয়ে গিয়েছে তবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট