1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
প্রত্যাশী- সিমস প্রজেক্ট (দ্বিতীয় পর্যায়)’র আয়োজনে চন্দনাইশে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম সদস্যদের অংশ গ্রহণে এক “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” সম্পন্ন হয়। ৫ মে সোমবার “উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে” প্রতিপাদ্য নিয়ে উপজেলা কনফারেন্স রূমে প্রজেক্ট ম্যানেজার বশির আহমদ মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার মীর নাজমুল হাসান ও মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। এতে ৫টি ইউনিয়নের মাইগ্রেশন ফোরামের সভাপতি-সেক্রেটারি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ৩০জন প্রতিনিধি অংশ নেন। প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এতে বক্তারা নিরাপদ অভিবাসন ও বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর উপর গুরুত্বারোপ করে বলেন, দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে। বিদেশ যাওয়ার পূর্বে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রতারণার শিকার ব্যক্তিদের আইনী সহায়তার মাধ্যমে সামাজিক সুরক্ষা দিতে হবে। সরকারের সুবিধাগুলো তাদের দোরগোড়ায় পৌঁছাতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট