1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চন্দনাইশে চট্টগ্রাম-১৪ আসনের জামা’য়াত প্রার্থী শাহাদৎ’র ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. শাহাদাৎ হোসেনের পক্ষে চন্দনাইশের বিভিন্ন ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ করেন প্রার্থী নিজে। গত ৭ মার্চ বাদে জুমা চন্দনাইশের অন্যতম সামাজিক সংগঠন প্রত্যয়’র উদ্যোগে বৈলতলীতে ৫ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রকৌশলী মো. আরিফের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আবদুল কাদের, উপজেলা আমির মাওলানা কুতুব উদ্দিন, জমির আদনান, অধ্যাপক আজম খান, আব্দুল মান্নান, আনছার উদ্দিন, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, হেলাল উদ্দিন, হারুন উর রশিদ, জয়নাল আবেদীন, মাওলানা দিদারুল আলম, মাসুকুর রহমান, কুতুব উদ্দিন, আশফাক সিদ্দিকী প্রমূখ।
কোহেরেন্স বিজনেস গ্রুপ দক্ষিণ গাছবাড়িয়া বুলারতালুক একটি কমিউনিটি সেন্টারে গত ৭ মার্চ বিকালে কোহেরেন্স বিজনেস গ্রæপ সিবিজি’র উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা.শাহাদাৎ হোসেন, আলোচনায় অংশ নেন অধ্যাপক সোহেল আহমদ, জামায়েত নেতা যথাক্রমে কাজী আহসান সাদেক পারভেজ, কাজী কুতুবউদ্দিন, আব্দুল মান্নান, অধ্যাপক আজম খান, হেলাল উদ্দিন, হারুন উর রশিদ, জয়নাল আবেদীন, গোলাম সরওয়ার পেয়ারু, যুবদল নেতা সিরাজুল ইসলাম, ব্যাংকার আব্দুল গফুর, মামুনুর রশীদ, হাসান শহিদ, জসিম উদ্দিন প্রমূখ।
বৈলতলী ওয়ার্ড জামায়েত:
বৈলতলী ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল জাফরাবাদ দায়েমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জামায়েত নেতা কায়েদে আজমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা.শাহাদাৎ হোসেন, আলোচনাং অংশ নেন জামায়েত নেতা যথাক্রমে মাওলানা কুতুবউদ্দিন, আব্দুল খালেক নিজামী, আবদুল মান্নান, শফিকুর রহমান, অধ্যক্ষ মাওলানা হোসেন রুমী, জয়নাল আবেদীন, ইমরান উদ্দিন রাজু, মাওলানা ছাবের আহমেদ, মাওলানা নূর হোছাইন ফারুকী, লেকচারার হাবিবুল বাশার, ওয়াহেদ ভুঁইয়া, আজগর, দক্ষিণ জেলা ছাত্রশিবির নেতা মোকাম্মেল হক প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট