1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

চন্দনাইশ বরকল ইউনিয়ন শাখার এলডিপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন শাখার লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি)’র অঙ্গ সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে উপজেলার বরকল কানাইমাদারী আলহাজ্ব ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় মাঠে বরকল ইউনিয়ন এলডিপি’র অঙ্গসংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র প্রেসিডেন্ট খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সাবেক যোগাযোগ মন্ত্রী অালহাজ্ব ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা ছিলেন এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক সানি। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি এম. এয়াকুব আলী।

বরকল ইউনিয়ন এলডিপি’র সভাপতি আলহাজ্ব সাঈদ ইবনে খায়েরের সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক শ্রমিক দলের আহবায়ক মন্জুর মোহাম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপি’র সভাপতি মোতাহের মিয়া, সহ-সভাপতি জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, পৌরসভা এলডিপি’র সভাপতি এম. আইনুল কবির, উপজেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, দোহাজারী পৌরসভা এলডিপি’র সভাপতি লিয়াকত আলী, বরকল ইউনিয়ন এলডিপি’র সাধারণ সম্পাদক মো. মেম্বার সাহেব উদ্দিনসহ জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন এলডিপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট