1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মসজিদ–মন্দিরের পর বোয়ালখালীতে এবার আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি

কারফিউ নিয়ে আপডেট দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ২২ জুলাই, ২০২৪
  • ৭৩৮ বার পড়া হয়েছে

এখনই কারফিউ তুলে নেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুই এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সোমবার (২২ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ।
রোববার (২১ জুলাই) রাতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান, শিক্ষার্থীদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। পর্যালোচনা করে যৌক্তিক দাবিগুলো মেনে নেয়া হবে।
চলমান পরিস্থিতিতে শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে সারা দেশে চলছে কারফিউ। বেসামরিক বাহিনীর পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।

রোববার রাতে পরিস্থিতি পর্যালোচনা করতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রায় ঘণ্টা দুয়েক বৈঠক শেষে মন্ত্রী জানান, দুয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তবে তোলা হচ্ছে না কারফিউ।

এ ছাড়া ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর জেলার কারফিউর নির্দেশনা জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্য জেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসক পরিস্থিতি বিবেচনায় আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

ইন্টারনেট সেবা দ্রুত চালুর চেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পর্যালোচনার পর শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়া হবে।

আন্দোলনে শুধু সাধারণ শিক্ষার্থী নয়, আরও কিছু দুষ্টচক্র আছে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, স্বাধীনতা বিরোধীরা সক্রিয় হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট