1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক

হাটহাজারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৫২০ বার পড়া হয়েছে

সুমন পল্লব
হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য নিয়ে রোববার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

হাটহাজারী উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় র‌্যালি, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভূমিকম্প ও ফায়ার ড্রিলের আয়োজন করে।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।
এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক, কৃষি কর্মকর্তা আল মামুন সিকদার, হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান, প্রকৌশলী জয়শ্রী দে, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহরুন নেছা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো: মোর্শেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট