1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চকরিয়ায় ট্রাকভর্তি ২০টি চোরাই গরুসহ তিন পাচারকারী আটক

  • প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫১ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় ১টি ট্রাকগাড়ী ভর্তি ২০টি চোরাই গরু সহ তিন পাচারকারীকে আটক করেন থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের
গাবতলী বাজারের ডান পাশে মাষ্টার আলী পাড়ার ইটের সলিং রাস্তার উপর থেকে এসব আটক ও জব্দ করা হয়েছে।

আটকৃতরা হলেন,মোঃ ওমর ফারুক (৩০) উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৮নং ওয়ার্ডের মাষ্টার আলী পাড়ার মৃত মাষ্টার জহির আহামদের ছেলে,গিয়াস উদ্দিন (৫০) চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কোচপাড়া- এপি/সাং-মুসলিম নগর পাড়ার মৃত আবুল খায়েরের ছেলে ও মোশারাফ হোসেন (২৬) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাতবাড়িয়া, জমির মেম্বারের বাড়ী বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিয়াখালী ইউপিস্থ ৮নং ওয়ার্ডের গাবতলী বাজারের ডান পাশে মাষ্টার আলী পাড়ার ইটের সলিং রাস্তার উপর ২০টি চোরাই গরু ও ১টি ট্রাক সহ ৩ পাচারকারীকে আটক করেছেন পুলিশ। ধারণা অবৈধ গরু মায়ানমার হইতে রাজস্ব ফাঁকি দিয়ে এনে ক্রয় বিক্রয় চলছে।গরুগুলো বিভিন্ন রং এ।অভিযানটি এস,আই সুজাউদ্দৌলা চালিয়েছেন।
আটককৃতরা জব্দকৃত গরুগুলো আমদানির ও মালিকানা স্ব-পক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।বিধায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট