1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক

চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আমের জিআই স্বীকৃতি লাভ।

  • প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৯৪২ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

খিরসাপাত এবং ফজলির পর ভৌগলিক নির্দেশক (জিআই) হিসেবে স্বীকৃতি পেল চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ডিপিডিটি এর ২৫ জুনের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের ডিপিডিটির তথ্য অনুযায়ী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের আবেদন পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে ২৫ জুন চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আমকে জিআই পণ্য হিসেবে চূড়ান্ত অনুমোদন এবং আম দুইটির পক্ষে জিআই সনদ ইস্যু করা হয়েছে। অনুমোদন পাওয়া এসব পণ্যের পক্ষে আবেদনকারীদের ডেকে দ্রুত সনদ বুঝিয়ে দেয়া হবে।
এ ব্যাপারে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাঃ মোখলেসুর রহমান বলেন, সদ্য স্বীকৃতি পাওয়া দুই জাতেরসহ চাঁপাইনবাবগঞ্জের চার জাতের আম স্বীকৃতি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জবাসীর পাশাপাশি আমরাও আনন্দিত। জিআই পণ্যের মর্যাদা পাওয়ায় আনুষ্ঠানিকভাবে আমগুলো বিদেশে রপ্তানির সুযোগও তৈরি হলো। এক্ষেত্রে জিআই ট্যাগ যাতে পণ্যের গায়ে দ্রুত লাগানো যায়, তার ব্যবস্থাও করতে হবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম জিআই স্বীকৃতি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলার আম চাষী এবং ব্যবসায়ীরা খুব খুশি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট