1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

গাইবান্ধার পলাশবাড়ীতে ভূয়া দন্ত চিকিৎসক ডনকে ভ্রাম্যমান আদালতের ১ লক্ষ টাকা জরিমানা..

  • প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৪৯০ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে ২৭মে শনিবার বেলা দুপুর ১২ টায় পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয় উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান নয়নের নেতৃত্বে।

এ সময় পলাশবাড়ী পৌর শহরের চৌমাথায় অবস্থিত ডেন্টাল কেয়ার পয়েন্টের এর ভূয়া (দন্ত) চিকিৎসক মেহেদি হাসান ডনকে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২নং ধারা অবমাননার দায়ে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান নয়ন বলেন,মেহেদী হাসান দীর্ঘদিন থেকে ভূয়া সনদ ব্যবহার করে জনগণকে ভূল চিকিৎসা দিয়ে আসছিলেন। যা আইনত দন্ডনিয় অপরাধ। তার অপরাধ বিবেচনায় তাকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মাহবুব আলম।

উল্লেখ্য মেহেদি হাসান ডন পলাশবাড়ী পৌর শহরের বাসিন্দা ও ছায়রুন নেছা পলি ক্লিনিকের স্বত্বাধিকারী ডাঃ সায়াদ মিয়ার ছেলে।√#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট