1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত

রাউজানে প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমা উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ৭১১ বার পড়া হয়েছে

রাউজান থানাধীন ১২ নং উরকিরচর ইউনিয়ন এর পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে।
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রতন বড়ুয়া’র সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল অষ্টবিংশতি বুদ্ধ পূজা,পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা।
সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী হীরো বড়ুয়া বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন
সংগঠনের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রুপতি রঞ্জন বড়ুয়া, সলিল বিকাশ বড়ুয়া, সহ-সভাপতি পিকলু বড়ুয়া, বীরু বড়ুয়া, অর্থ সম্পাদক রাজু বড়ুয়া,সাংগাঠনিক সম্পাদক পুলক বড়ুয়া, ইমন বড়ুয়া,সমাজসেবক বিজয় বড়ুয়া ননা,শৈশব বড়ুয়া সাগর প্রমুখ।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিহার আলোক সজ্জা ও প্রদীপ প্রজ্জলন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট