1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

নোয়াখালীর সুবর্ণচরে ফেসবুকে শিয়ালের মাংস বিক্রির ঘোষণায় যুবকের জরিমানা।

  • প্রকাশিত: বুধবার, ৩ মে, ২০২৩
  • ৪৭৫ বার পড়া হয়েছে

মোঃতাহসিনুল আলম

(নোয়াখালী) সুবর্ণচর প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে ফেসবুকে শিয়ালের ছবিসহ মাংস বিক্রির ঘোষণা দিয়ে সাত হাজার টাকা জরিমানা দিতে হয়েছে বাবুল হোসেন (৩০) নামের এক যুবককে।

মঙ্গলবার (২ মে) রাতে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাংলাবাজারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত বাবুল হোসেন সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরআকরাম উদ্দিন এলাকার বাহারের ছেলে। তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

স্থানীওরা জানায়, নিজের ফেসবুক আইডিতে শিয়ালের মাংস বিক্রি হবে বলে স্ট্যাটাস দেন বাবুল হোসেন। এতে তিনি যোগাযোগ করার জন্য মুঠোফোন নম্বরও যুক্ত করে দেন।

বিষয়টি উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেনের নজরে আসলে তিনি মুঠোফোন নম্বরে কল দিয়ে ক্রেতা সেজে বাবুল হোসেনকে শিয়ালসহ আটক করেন। তারপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাবুলকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এসময় একটি শিয়ালছানা উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলার সহকারী কমিশার (ভূমি) অশোক বিক্রম চাকমা বলেন, বন বিভাগের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত বাবুলকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে শিয়ালের মাংস ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। উদ্ধার শিয়াল ছানাটি বুধবার সকালে বনে অবমুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট