1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

নির্বাচনে ভোট কেন্দ্রে সিসি ক্যামরা বসানোর দাবি – সামাদ

  • প্রকাশিত: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৫৩৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে মোমবাতি প্রতীকের প্রার্থী স.উ.ম আবদুস সামাদ উপজেলা বিআরডিবি হল রুমে ৭ এপ্রিল, শুক্রবার বিকেল ৩টায় বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা আয়োজন করেন।

মতবিনিময় সভায়  বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম. সোলায়মান ফরিদ বলেছেন, ‘আমরা ফেয়ার একটি নির্বাচন চাই। এসিড টেস্ট হিসেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এ উপ-নির্বাচনে অংশ নিয়েছে। কাকে ভোট দেবে তা ভোটারদের বিষয়। আমাদের দাবি, অবাধে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। আমাদের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হোক, সমস্যা নেই।

এসময় তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সরকার পরিচালনা করে না। নির্বাচন কমিশনকে বলব মেরুদন্ড- সোজা করে কাজ করেন। পাশ্ববর্তী দেশগুলোর নির্বাচন কমিশনের নিজস্ব কোনো আইন নেই। আমাদের দেশে আছে। যা দিয়ে ফেয়ার নির্বাচন করা সম্ভব।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত দলের মহাসচিব আবদুস সামাদ বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমাদের নির্বাচিত করে দেখুন। নির্বাচনের আগে ও পরের বিষয়টি মিল থাকে কি না। এ উপ-নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের বিগত দুই বছরের টাইম লাইন চেক করে সুযোগ নেই।
সদ্য অনুষ্ঠিত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে ১৬ শতাংশ ভোট কাস্টিংয়ের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘জনগণ যখন বুঝতে পারবেন তাদের অধিকার বাস্তবায়ন হচ্ছে তখনি তাঁরা ভোটমুখী হবেন। যতদিন ভোট কেন্দ্রের বুথে ভোটারকে ভোট দিতে না দিয়ে অন্যজন ঢুকে পড়বেন ততদিন ভোটারা ভোটমুখী হবেন না। এজন্য নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই।  এ নির্বাচনে ভোট কেন্দ্রে সিসি ক্যামরা বসানোর দাবি জানাচ্ছি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দলের দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক আবুল মুনছুর দৌলতী, উপজেলা সভাপতি স.ম এনামুল হক, সাধারণ সম্পাদক  আকতার হোসাইন তালুকদার, সহ সভাপতি কাজী ওবাইদুল হক হক্কানি, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এম, জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ ফখরুদ্দিন, কেন্দ্রীয় ছাত্রসেনা সভাপতি সাইফুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জাবের, সহ-সভাপতি এইচ এম এনামুল হক, সহ সাধারণ সম্পাদক নুরের রহমান রনি, প্রচার সম্পাদক কাজী আরফাত, ইঞ্জিনিয়ার মো. জসিম উদ্দিন, মো. এনামুল হক,  পৌরসভা সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, যুবসেনা উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক মামুন মেম্বার, পৌর যুবসেনার আবদুর রশিদ ও মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট