1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে বান্দরবানের কলাগাছ থেকে তৈরি কলাবতী শাড়ি–ইয়াছমিন পারভীন তিবরীজি

  • প্রকাশিত: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৫১৬ বার পড়া হয়েছে

রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবানে কলাগাছের তন্তু থেকে উৎপাদিত প্রথম “কলাবতী শাড়ি” প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। সোমবার (৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা প্রশাসক। এসময় তিনি জানান, ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে কলাগাছের তন্তু থেকে হস্তজাতশিল্প তৈরির জন্য পরীক্ষামূলক একটি প্রকল্প শুরু হয়। প্রথম পর্যায়ে অফিস আদালত বা সভা সেমিনারে ব্যবহারের জন্য ফোল্ডার, ঝুড়ি, শতরঞ্জি, কলমদানি, পাঁচ তারকা হোটেলের রুমের ভেতর পরার জন্য জুতাসহ বিভিন্ন পণ্য তৈরি হয় কলাগাছের তন্তু দিয়ে। পরবর্তীতে শুরু হয় এক শাড়ি তৈরির কাজ,আর দীর্ঘ ১৫দিন অক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশের মধ্যে বান্দরবানেই প্রথম তৈরি হয় কলাগাছের তন্তু থেকে একটি দৃষ্টিনন্দন শাড়ি।

এসময় জেলা প্রশাসক বর্তমান প্রধানমন্ত্রী নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করে তারই অনুপ্রেরণার ফসল হিসেবে কলাগাছের তন্তু থেকে তৈরি বাংলাদেশের প্রথম শাড়ি প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, তাঁত শিল্পী ও প্রশিক্ষক রাধাবতী দেবী, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইং সাইং উ নিনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট