1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ

কুতুবদিয়ায় মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ এর ইফতার মাহফিল সম্পন্ন।

  • প্রকাশিত: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৫৯২ বার পড়া হয়েছে

মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ’ এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল-২০২৩ আজ ৩১ মার্চ রোজ জুমাবার কুতুবদিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেউল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা’য় অত্র মাদ্রাসার ছাত্র আইজিদ হোসাইনের কন্ঠে মহাগ্রন্ত্র আল-কুরআন তেলাওয়াত ও অত্র সংগঠনের বিপ্লবী সভাপতি ইউসুফ জালালের উদ্ভোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডা. জামাল উদ্দিন; বিশেষ মেহমান হিসেবে উপস্থিত অত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ফয়সাল; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শওকত আলী, আরো উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ; সহ-ত্রাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল, সদস্য আলী ওসমান শেফায়েত অত্র প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, মসজিদের মুসল্লী ও অত্র সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মাহে রমাদানের গুরুত্ব, তাৎপর্য, শিক্ষা এবং রমাদানে করণীয় ও বর্জনীয় সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে কথা বলেন। এছাড়া সামাজিক ও নৈতিক অবক্ষয় দূরীকরণ ও সু-শিক্ষিত জাতি গঠনের দ্বীনি শিক্ষার মানোন্নয়ন ও গুরুত্ব সম্পর্কেও কথা বলেন।

অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আমির হোসেন সাহেবের মোনাজাত পরিবেশনের মধ্য দিয়ে ইফতার মাহফিলের পরিসমাপ্তি ঘটে। আলোচনা সভা পরিচালনা করেন অত্র সংগঠনের সভাপতি ইউসুফ জালাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট