1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত

চন্দনাইশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৬১৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে চন্দনাইশ কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে গত ২৬ মার্চ সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম,পৌরমেয়র মাহবুবুল আলম খোকা,থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ১০টায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ, গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আ.লীগ, চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, চন্দনাইশ উপজেলা প্রেসক্লাব ক্লাব,চন্দনাইশ স্পোটিং ক্লাব, কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয়, গাছবাড়ীয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজ, স্বেচ্ছাসেবক লীগ, সৈনিক লীগ, উপজেলা এলডিপি, গণতান্ত্রিক যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছবাড়ীয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুচকাওয়াজ, ডিসপ্লে, শারীরিক খসরত বিভিন্ন সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বে দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন,যথাক্রমে উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা,থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান এড.কামেলা খানম রুপা, মুক্তিযোদ্ধা যথাক্রমে জাফর আলী হিরু,ফেরদাউসুল ইসলাম খান, চেয়ারম্যান আবদুর রহিম। সভায় স্বাগত বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,চেয়ারম্যান যথাক্রমে, এড. খোরশেদ বিন ইসহাক,আবদুল আলীম,কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার,মৎস্য কর্মকর্তা হাসান মোহাম্মদ আহসানুল কবির,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন,রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ইফতার সামগ্রী, ঈদ উপহার ও সম্মাননা প্রদান করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট