1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বোয়ালখালীতে হাওলা মামা-ভাগিনার বার্ষিক ওরছ শরীফ অনুষ্ঠিত প্রবাল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা–বাবাকে পিটিয়ে আহত নরসিংদীতে হযরত মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজ নগরী খোজরোজ শরীফ অনুষ্ঠিত বিএনপির অফিসে ভোট চাইলেন হাতপাখার প্রার্থী বোয়ালখালীতে ৫৫ লিটার চোলাই মদসহ বিক্রেতা সেনার হাতে আটক

কালুরঘাট সেতুতে টেম্পু ওঠার সময় উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে মাথা ফাটল যাত্রীর

  • প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৫৭১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তের উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে আহত হয়েছেন শেখ সাদি (১৮) নামের এক যাত্রী। তিনি টেম্পুর পেছনে দাঁড়িয়ে নগরীর নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। ২৯ মার্চ, বুধবার সকাল ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে।

আহত শেখ সাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.আজমাইন ইত্তিদার। তিনি বলেন, টেম্পু যাত্রী শেখ সাদির মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে।

শেখ সাদি পেশায় একজন রংমিস্ত্রি। তিনি বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী ফুলতল এলাকার গোলাম রসুল মেম্বারের বাড়ির মো. সেলিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী অন্যান্য যাত্রীরা জানান, টেম্পুর পেছনে শেখ সাদিসহ তিনজন যাত্রী দাঁড়িয়ে ছিলেন। পূর্ব কালুরঘাট এলাকায় আরো এক যাত্রী উঠে দাঁড়ালে শেখ সাদি একটু ওপরের দিক করে দাঁড়ান। সেতুতে টেম্পুটি ওঠার সময় উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে আহত হন শেখ সাদি। তবে তার পেছনের যাত্রীরা তাকে ধরে ফেলায় প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানান শেখ সাদি।

এর আগে গত ১৬ মার্চ সন্ধ্যা ৭টার দিকে ওই একই প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে পিকআপের শিশুসহ তিনযাত্রী আহত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট