1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মসজিদ–মন্দিরের পর বোয়ালখালীতে এবার আওয়ামী লীগ নেতার ঘরে দুর্ধর্ষ চুরি দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি

চন্দনাইশে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি। এ নির্বাচন ক্ষমতার পালাবদল নয়, চেয়ার পরিবর্তনের নয়, নতুন বাংলাদেশের রূপরেখা। এটা বাংলাদেশকে পরিবর্তনের ও মেরামতের আয়োজন। কোনোভাবে পরাজিত হওয়ার সুযোগ নেই, জয় আনতে হবে। রাষ্ট্রের ভাবমর্তি দেশ-বিদেশের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। এজন্য সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ইতিপূর্বে দেশের যে ভাবমুর্তি নষ্ট হয়েছে, আমাদের গায়ে যে কাদা লেগেছে তা দূর করে দেশ তৈরি করতে হবে। আমি, আপনি আমাদের সন্তান নিরাপদে যেন থাকতে পারে, সে জন্য দায়িত্বশীল হিসেবে শতভাগ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। দায় নির্বাচন কমিশন নিবে না, মনিটরিং চলছে। দায়িত্বশীল, নিষ্ঠাবান হিসেবে কাজ দেখাতে হবে। যে কোনো দুর্ঘটনায় ৩ থেকে ৫ মিনিটের মধ্যে প্রশাসনের লোক হাজির হবে। এটা শুধু দলীয় ভোট নয়, সাথে গণভোটও রয়েছে, এ ব্যাপারে প্রয়োজনে ভোটারদের বুঝাতে হবে। এ জন্য আপনারা প্রস্তুত হয়ে আসবেন। সুষ্টু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনে নিরপেক্ষতা দেখাতে হবে। প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামরা থাকবে। পুলিশের বডিতে ক্যামরা থাকবে। দেশের জন্য আইন মেনে কাজ করতে হবে। দীর্ঘদিন পরে মানুষ ভোট দিয়ে যেন হাঁসি মুখে বাড়ি ফিরতে পারে। জাতিকে উৎসব মুখর পরিবেশে আন্তরিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।

৪ ফেব্রুয়ারি বিকালে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে-জেলা পুলিশ সুপার নাজির আহমদ খাঁন, লেঃ কর্ণেল মো. মাহামুদুল হাসান, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মঈন উদ্দীন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ উদ্দীন, আসনার ভিডিপি জেলা এডজুডেন্ট ফরিদা ফারভিন সুলতানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট