1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, নির্বাচিত হলে বোয়ালখালীতে বৃহৎ ও মাঝারি আকারের শিল্পায়ন গড়ে তোলা হবে।
বুধবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কালাইয়ার হাট বাজারে পথসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না, ইনশা আল্লাহ।
এরশাদ উল্লাহ আরও বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে প্রথম কাজ হবে কালুরঘাট সেতু নির্মাণ এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। এর অংশ হিসেবে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া হবে।
আমুচিয়া কালাইয়ারহাটে অনুষ্ঠিত পথসভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের সভাপতিত্বে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, চাঁদগাঁও বিএনপি নেতা মো. সালাউদ্দিন ও মো. রাজু, দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরি রানা, জেলা যুবদলের সম্পাদক মোহাম্মদ আজগর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলিম উদ্দিন চৌধুরি, আবুল মুনছুর চৌধুরী, আবু সিদ্দিক, মো. ইউছুপ, রেজাউল করিম, মহরম আলী, আবুল বশর ও পংকজ মেম্বারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে তিনি আহল্লা সাধারপাড়া ও গাজীরপাড়া, আমুচিয়ার কাশিমন, মুক্তি সংঘ ক্লাবে গণসংযোগ এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট