1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে শরীফ ওসমান বিন হাদির  গায়েবানা জানাজা

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ আছর সাড়ে চারটার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাওলানা ইমাম উদ্দীন ইয়াছিনের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বোয়ালখালী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের নোমান।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী এনসিপির প্রধান সমন্বয়কারী কাজী ইয়াছিন, বাংলাদেশ জাতীয়তাবাদী জুলাই যোদ্ধা মোহিত হোসেন, মহেশখালী কলেজের প্রফেসর মোহাম্মদ সজল, সাধারণ শিক্ষার্থী আব্দুল মোস্তাক মাহিনসহ জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুল মোস্তাক মাহিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে সহযোগিতা করলে ২০ লাখ ভারতীয় রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট