1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

সুন্নিয়তের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা যুবসেনা নেতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

সুন্নিয়তের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী যুবসেনার উপজেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ এনাম উদ্দীন। দীর্ঘ ২৫ বছর রাজনীতিতে সক্রিয় থাকার পর তিনি এ সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  রাতে  ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে মুহাম্মদ এনাম উদ্দীন বলেন, তরুণদের চিন্তা-ভাবনা ও মাঠপর্যায়ের বাস্তবতা উপেক্ষা করে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মাঠে কে গ্রহণযোগ্য, তা যাচাই-বাছাই না করেই কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, যা হতাশাজনক।

তিনি অভিযোগ করেন, জোটের নামে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কার্যত বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে দুর্বল করে ফেলেছেন। মোমবাতি প্রতীককে বিসর্জন দিয়ে একতারা ও চেয়ার প্রতীককে চট্টগ্রাম–৪, ৫ ও ৮ আসন ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে, অথচ এসব এলাকায় তাদের তেমন কোনো কার্যকর কর্মী নেই।

এনাম উদ্দীন আরও বলেন, এসব সিদ্ধান্তের ফল নির্বাচনের দিন স্পষ্ট হয়ে উঠবে। এ অবস্থায় তিনি সুন্নিয়তের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এ জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

বিবৃতির শেষাংশে তিনি বলেন, “২৫ বছরের সুন্নিয়তের রাজনীতি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট