1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ চট্টগ্রাম জেলা প্রশাসক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী

চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ ও উপজেলা পরিষদের নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৮ ডিসেম্বর (সোমবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ শিক্ষা সামগ্রী বিতরণ ও উপজেলা পরিষদের নবনির্মিত নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী ও ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি’র সঞ্চালনায়

উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ ও উপজেলা পরিষদের নব নির্মিত নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন। উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, মৎস্য কর্মকর্তা মো. তানবীর আহসান, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, সহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম নুর উদ্দিন, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঞা, খাদ্য বিষয়ক কর্মকর্তা মো. জহিরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, পরিসংখ্যান কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমূখ।

উপজেলার ২ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়ন থেকে আগত উপকারভোগী প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, সুবর্ণ কার্ড, শিক্ষা উপকরণ, যুব প্রশিক্ষণ সনদ, এতিম শিক্ষার্থীদের মাঝে পোষাক, কৃষকদের মাঝে সার ও বীজ ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পরিষদের নতুন ভবন উদ্বোধন শেষে নতুন ভবনের সামনে প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ভবনের সামনে একটি ফুলের চারা রোপণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট