1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

কালুরঘাটে ট্রেন ত্রুটিতে যাত্রী ও যানবাহনের দুর্ভোগ

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

কক্সবাজার এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটির কারণে বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পশ্চিম পাশে শত শত যাত্রী দুর্ভোগের শিকার হন। ট্রেনটি সেতুর অংশে ওঠার সময় হঠাৎ ইঞ্জিনের শক্তি কমে যাওয়ায় এটি আটকে যায়।

জানালীহাট রেলস্টেশনের মাস্টার নেজাম উদ্দিন বলেন, “ইঞ্জিনের ত্রুটি এখন নিয়মিত সমস্যা। প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। ট্রেনের ইঞ্জিনের ধারণ ক্ষমতা কম হওয়ায় উঁচু স্থান পার হতে সমস্যা হয়।”

ত্রুটিগ্রস্ত ট্রেনটি জানালীহাট রেলস্টেশনে ফিরে আসে এবং প্রায় ১৫ মিনিটের বিরতির পর পুনরায় কক্সবাজারের দিকে ছেড়ে যায়। তবে ট্রেনের ত্রুটির কারণে কালুরঘাট সেতুর পূর্ব ও পশ্চিম পাশে শত শত যানবাহনও আটকে থাকে। প্রায় আধ ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

যানবাহনে আটকে থাকা  কলেজ শিক্ষার্থী কাইয়ুম উদ্দিন জানান, “সময়মতো কলেজে যেতে বের হয়েছিলাম, কিন্তু ট্রেনের ত্রুটির কারণে প্রায় আধ ঘন্টা রাস্তায় আটকে থাকতে হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট