1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

চন্দনাইশে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়নের উপর তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
চন্দনাইশ পৌরসভার নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প ( IUGIP) এর অধীনে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর (সোমবার) ১১ টায় পৌরসভার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প কর্মশালা হল একটি অনুষ্ঠান যেখানে নগরীর অবকাঠামো উন্নয়নের জন্য প্রণীত মহাপরিকল্পনা উপস্থাপন করা। এই কর্মশালায় প্রকল্পের তথ্য, পরিকল্পনা এবং সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা এবং অংশগ্রহনকারীদের কাছ থেকে মতামত গ্রহণ করা সম্প্রতি চন্দনাইশ পৌরসভায় “নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিপি) এর অধীনে একটি কর্মশালার মাধ্যমে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন করা কর্মশালার মূল উদ্দেশ্য হলো নগরীর অবকাঠামোগত উন্নয়ন, যেমন রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, এবং অন্যান্য নাগরিক সুবিধা উন্নত করা।এই ধরনের কর্মশালা সাধারণত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) বা এ ধরনের অন্যান্য প্রকল্পের অংশ বিশেষ মহাপরিকল্পনা প্রণয়নের জন্য তথ্য উপস্থাপনসহ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, অংশগ্রহনকারীদের মতামত ও পরামর্শ গ্রহণ ইত্যাদি।

পৌরসভার স্টোর কিপার মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) রাজীব মজুমদার,
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, (IUGIP) কনসালটেন্ট শাহাদাত হোসাইন, পৌরসভার সহকারী কর আদায়কারী ও লিনিক কমিটির সদস্য সচিব মো. আজম খাঁন,নগর পরিকল্পনা বিদ আল মুস্তাকিম অপূর্ব, সহকারী নগর পরিকল্পনা বিদ আব্দুল বাসেত ভূঁইয়া,সাদ বিন আবি ওয়াক্কাসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সুশীল সমাজ এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট