1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

পটিয়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র লিফলেট বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনামের সর্মথনে পটিয়া উপজেলা, পৌরসভা বিএনপির উপজেলা ওলামা দলের উদ্যোগে গতকাল ৭ নভেম্বর (শুক্রবার) বাদে জুমা ৩১ দফা সম্বলিত লিফলেট হাতে নিয়ে পৌরসভার বাহুলী এলাকায় লিফলেট বিতরণ করেন। পরে সদরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্টান, দোকানসহ এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম সওদাগরের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কাজী আবসারুল হক, বাহুলী ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মামুনুল ইসলাম বিএনপির পৌর সদস্য মো. জাগির সওদাগর, চট্টগ্রাম দক্ষিণ জেলার গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. নুরুল আলম, পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ন-আহ্বায়ক রবিউল হাসান, যুবদল নেতা যথাক্রমে আব্দুর রহিম খোকন, মো. ওসমান, মো. জাবেদ। উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মো. ইব্রাহীম, মাওলানা আব্দুর রশিদ,মো. মুরাদ। দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. মুসা, ফাহিম জিপু সাঈদ, কাইয়ুম, আমজাদ, জিয়া, আজমসহ বিএনপি, যুবদল, ওলামা দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট