1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি মাইক্রোবাসের সাথে সংঘর্ষে বোয়ালখালীতে বাইক আরোহী আহত

ফাঁদ পেতে পাখি শিকার, ২ শিকারীর কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১২০৫ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ীতে ফসলী জমিতে ফাঁদ পেতে পাখি শিকারের সময় মোঃ হান্নান (৫০) ও সাকিব (২১) নামে দুই কিশারীকে আটক করেছে বনবিভাগ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার।

সোমবার (৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার হোসেনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

সোনাইমুড়ী উপজেলা বন বিভাগ জানায়, নোয়াখালীর বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল, বন প্রহরী মাইনুদ্দিন ও শরিফুল ইসলাম পাখি শিকারি ধরতে অভিযান চালায়। দুজনকে আটক করার পর ২ টি বালি হাঁস, ২ টি বাটন মোবাইল, ১টি হ্যান্ড মাইক (সাউন্ড সিস্টেম) ১টি লোহার খাঁচা ও জাল উদ্ধার করা হয়। মোবাইল থেকে হ্যান্ড মাইকে পাখির শব্দ সম্প্রচার করে অভিনব কায়দায় শিকার করে আসছিল বলে জানায় বন প্রহরী মাইনুদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট