1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

আহলা দরবার শরীফে ইসলাম মওলা (রহ.)-এর ৪৩তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরীফে মহান আধ্যাত্মিক সাধক শাহসুফি হযরত মাজহারুল ইসলাম (প্রকাশ ইসলাম মওলা) (রহ.)-এর ৪৩তম বার্ষিক ওরশ শরীফ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বাদে এশা আহলা দরবার শরীফ প্রাঙ্গণে তরিকতে মওলা গ্রুপ বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নায়েবে সাজ্জাদানশীন শাহাজাদা মুফতি সৈয়্যদ মাঈনুল ইসলাম জুনাঈদ।
মাওলানা ইসমাইল ভাণ্ডারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— মাওলানা সেলিম ভাণ্ডারী, কাজী বাহাউদ্দীন ফারুক মুন্না, আবুল বশর চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মো. হাসান, শেখ মুহাম্মদ মনিরুদ্দীন, সজীব মেম্বার, নুরুল ইসলাম ভাণ্ডারী, আবু তাহের সওদাগর ও রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন মো. সুমন, আব্দুল মান্নান, মাওলানা নাঈম উদ্দীন, শায়ের হাবিবুর রহমান, আলাউদ্দিন বিপ্লব, মো. আরমান, আজিম ভাণ্ডারী ও মোস্তাক ভাণ্ডারীসহ জিয়ারতে আউলিয়া কাফেলা কমিটি, নব তরুণ্য, যুব ফোরাম ও কিশোর পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শাহসুফি ইসলাম মওলা (রহ.) ছিলেন আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর আদর্শে চললে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।
সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দরবার শরীফের পবিত্র মাজার জিয়ারত করেন উপস্থিত আশেকীনরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট