1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ পটিয়ায় শিল্পপতি মীর আহমদ সওদাগর’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী তিন দিনের আনুষ্টানিকতায় সম্পন্ন। বোয়ালখালীতে প্রবাসীর ঘরের জানালা ভেঙে চুরি

বোয়ালখালীতে দুই সিএনজি অটোরিকশা চুরি

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালীতে ভোরে চোরে চালিয়ে নিয়ে গেল দুইটি সিএনজি চালিত অটোরিকশা। চোরের এ কাণ্ডে পথে বসেছেন দুই চালক।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের কালামিয়া স্কুল এলাকার একটি বাড়ি থেকে সিএনজি দুটো নিয়ে যায়।

কালায়ারহাট এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৪টার দিকে সিএনজি অটোরিকশাগুলো চালিয়ে নিয়ে যায় চোরের দল।

সিএনজির দুটোর চালক মো. রমজান ও মো. নয়ন জানান, রাতে দারোগার বাড়ির একটি ঘরে মাসিক ভাড়ায় গাড়ি রাখেন। গত বৃহস্পতিবার রাতেও প্রতিদিনের মতো গাড়ি রেখেছিলেন। সকালে গাড়ি বের করতে গিয়ে দেখেন নেই।

জমি বিক্রির টাকায় ও কিস্তিতে গাড়িগুলো ক্রয় করেছিলেন তারা।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, সিএনজি অটোরিকশা চালকরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। পুলিশ তদন্ত করে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট