1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

নোয়াখালীতে ২জন প্রবীণ নিয়ে প্রবীণ দিবস পালিত: সমালোচনার ঝড়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবসে শুধু মাত্র ২জন প্রবীণ ও উপজেলা কর্মকর্তা কর্মচারীদের নিয়ে প্রবীণ দিবস পালিত হয়েছে।

ঘটণাটি ঘটেছে জেলার বেগমগঞ্জ উপজেলায়।

মঙ্গলবার সকালে উপজেলার সামনে উপজেলা সমাজসেবা কর্মকর্তার আয়োজনে প্রবীণ দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।

এ সময় সমাজসেবা কর্মকর্তা ও তার অফিসের তিনজন কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, শিক্ষা অফিসের হিসাব রক্ষক আবদুর রেজ্জাক, উপজেলায় সেবা নিতে আসা এক নারী, মুক্তিযোদ্ধা অফিসের জিন্নাহ মিয়া ছাড়াও উপস্থিত ছিলেন ২জন প্রবীণ।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে সমালোচনা। এ নিয়ে সমাজসেবা কর্মকর্তাকে দায়ী করছেন অনেকেই।

নাম প্রকাশে অনিচ্ছুক ১জন প্রবীন বলেন, আমাকে আগে কেউ কিছু বলেনি। আমি অন্য অফিসে কাজের জন্য এসেছি। কিন্তু, পরে হঠাৎ করে প্রবীন দিবসের র‍্যালিতে ডেকে এনে আমাকে দাড় করিয়ে দেয়।

বেগমগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা নাছরুল্যাহ আল মাহমুদ সাংবাদিকদের বলেন, সরকার দিবস পালন করতে বল্লেও দিবস পালনে উপজেলায় সরকারি কোন তহবিল না থাকায় আমরা যথাযথ দিবস পালন করতে পারি না।

তিনি আরোও বলেন, আজকের দিবস পালনের যে ব্যানার হয়েছে তাও আমার পকেটের টাকা দিয়ে করেছি।

সচেতন মহল বলছেন, প্রবীণদের বাদ দিয়ে প্রবীণ দিবস পালন করা শুধু তাদের অবহেলা নয়। বরং, এটি প্রবীণ সমাজের প্রতি চরম অসম্মান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট