1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে শিল্পায়ন গড়ার অঙ্গীকার এরশাদ উল্লাহর ঘর ফাঁকা পেয়ে আলমিরা ভেঙে বোয়ালখালীতে নগদ ও স্বর্ণালংকার চুরি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ বোয়ালখালী শাকপুরা রাসবিহারী ধামের ১৫ কেজির পিতল ঘণ্টা চুরি চন্দনাইশে সাতবাড়িয়া হাফেজ নগর দরবারে ভক্তগনের ঢল সৈয়দ ফজলুর রহমান (ক.)’র ৯৩তম বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালীতে জানালা কেটে মসজিদের ব্যাটারি চুরি নিখোঁজের দুইদিন পর খালে ভেসে উঠল শ্রমিকের মরদেহ সূর্যখোলা’ মেলায় দেখার মতো কমেছে আগের জৌলুশ সোনাইমুড়ীতে দাঁড়িপাল্লার প্রার্থীর হিন্দু পাড়ায় গণসংযোগ

নোয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

রবিউল হাসান, নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথী গ্রামের ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয়রা জানান, চাষিরহাট ইউনিয়নের শহীদ নামে এক ব্যক্তি ওই বালু উত্তোলন করছিলেন। স্থানীয় লোকজন বাধা দিলেও তা উপেক্ষা করে বালু তোলা অব্যাহত রাখেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার জানান, উপজেলার চাষিরহাট ইউনিয়নের রথী গ্রামের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে, ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট